নিজস্ব প্রতিবেদক // রাজধানীর গুলিস্তানে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টা ৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, গুলিস্তান জিপিওর সামনে বাসটিতে আগুন দেওয়া হয়।
পুলিশের সহযোগিতায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
