প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৩, ৩:০৬ পি.এম
দেশের উন্নয়নে সাংবাদিকদের বড় অবদান রয়েছে

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের বড় অবদান রয়েছে। কিন্তু জেলা উপজেলায় সাংবাদিকতার মান খুবই খারাপ। ঢাকা থেকে একটি কার্ড দিয়ে ছেড়ে দিলেই হবে না। বস্তুনিস্ঠ সাংবাদিকতা শেখাতে হবে। মান বাড়লে সাংবাদিকতার উপর মানুষের আস্থা আসবে। গতকাল রোববার বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বি- বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মনিরুল আলম স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মহিববুর রহমান মুহিব, বাংলাদেশ ফেডারেল সাংবদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচীব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, আফরোজা আক্তার ডিউ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদীদ, কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হোসেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ লস্কর নুরুল হক প্রমূখ
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.