প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৩, ৩:২১ পি.এম
নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মেহেদী হাসান শান্ত (৩৫) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানাধীন শেখহাটি পুলিশ ক্যাম্প। গ্রেফতারকৃত মোঃ মেহেদী হাসান শান্ত (৩৫) নড়াইল সদর থানাধীন শেখহাটি ইউনিয়নের শেখপাড়া গ্রামের মোন্তাজ খাঁ এর ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বুধবার (১৩ ডিসেম্বর) সকালে নড়াইল সদর থানাধীন শেখহাটি ইউনিয়নের শেখপাড়া গ্রামস্থ ধৃত আসামি মোঃ মেহেদী হাসান শান্ত (৩৫) এর বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) টিপু সুলতান, এএসআই (নিঃ) মোঃ ওহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান শান্ত (৩৫)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে ছয়শত গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.