প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৩, ৩:৩৭ পি.এম
নড়াইলে গাঁজা ও মটর সাইকেলসহ গ্রেপ্তার ২

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট মিঠুন কুমার দাস (২৮) ও নাজিম শেখ (৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানাধীন বিছালী পুলিশ ক্যাম্প। গ্রেফতারকৃত মিঠুন কুমার দাস যশোর জেলার অভয়নগর থানার তপন কুমার দাসের ছেলে এবং নাজিম শেখ নড়াইল জেলার গোবরা গ্রামের সামছুর শেখের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সদর থানাধীন বিছালী এলাকা থেকে গাঁজা ও মটর সাইকেল সহ তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রকিব হোসেন, বিছালী পুলিশ ক্যাম্পের এএসআই (নি:) আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সদর থানার বিছালী ইউনিয়নের আগদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা ও একটি মটর সাইকেল জব্দ করা হয়। এ সংক্রান্তে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.