প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৩, ৩:২৩ পি.এম
নড়াইলে পুলিশের সফল অভিযান

উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে ভিবি ও থানা পুলিশের অভিযান ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ দুই জন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইয়াসিন মোল্যা (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মোঃ ইয়াসিন মোল্যা (২৪) নড়াইল সদর থানাধীন তুলারামপুর গ্রামের সাত্তার মোল্যার মেয়ের জামাই। তার নিজ বাড়ি মাগুড়া জেলার শালিখা থানার বড়াইচরা গ্রামে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, রবিবার (১৭ ডিসেম্বর) নড়াইল সদর থানাধীন তুলারামপুর গ্রামস্থ তুলারামপুর বাজারে মোঃ হিসাবুল ইসলাম (১৯)পিতা- মোঃ দেলোয়ার হোসেন এর জুতার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইয়াসিন মোল্যা (২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে ৫০(পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অপরদিকে
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে মাদক মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জাহিদুল মোল্লাকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। আসামি মোঃ জাহিদুল মোল্লা নড়াইল জেলার সদর থানার কোমখালি চরপাড়া সাকিনের মৃত রোস্তম মোল্লার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ শাহআলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.