প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৭:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৪, ৩:১৬ পি.এম
নড়াইল ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইল ডিবির অভিযানে পাঁচশত গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আবুল বাসার ওরফে উজ্জল মোল্যা (৩৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আবুল বাসার ওরফে উজ্জল মোল্যা (৩৬) নড়াইল জেলার সদর থানাধীন বেদভিটা পশ্চিমপাড়া গ্রামের মৃত আকতার হোসেন মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মন্গবার (১৬ এপ্রিল) বিকাল নড়াইল জেলার সদর থানাধীন ১১ নং বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা সাকিনস্থ ধৃত আসামি মোঃ আবুল বাসার ওরফে উজ্জল মোল্যা (৩৬) এর রান্নাঘরের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআইস (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আবুল বাসার ওরফে উজ্জল মোল্যা (৩৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পাঁচশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান"র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.