নিজস্ব প্রতিবেদক // নাশকতা মামলায় সিরাজগঞ্জের চৌহালীতে মতিয়ার রহমান মতি (৫৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মতিয়ার রহমান বাঘুটিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন (প্রস্তাবিত) বিএনপির সদস্য সচিব।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রেহাই পুখুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চৌহালী থানার ওসি হারুন আর রশিদ জানান, গত বছর করা ভাঙচুর ও নাশকতার মামলায় পলাতক আসামি ইউপি সদস্য মতিকে গ্রেফতারের পর শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
