প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৪:৪৪ পি.এম
নীলফামারী জেলায়, সারাদেশে ধর্ষণ নারী নির্যাতন ও আছিয়া ধর্ষণের প্রতিবাদে, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ রোকনুজ্জামান, নীলফামারী জেলা প্রতিনিধি:
সারা বাংলাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, ও নারীদের হয়রানি, এবং আছিয়া ধর্ষণের প্রতিবাদে নীলফামারী জেলায় চৌরঙ্গী মোড়ে
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন NcP সহ রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ শিক্ষার্থীরা সহ মানববন্ধনে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা বলেন প্রতিদিনই থেমে নেই ধর্ষণ, এ যেন ধর্ষণের মহা উৎসব আমাদের সোনার বাংলাদেশে। এসময় শিক্ষার্থীরা প্রশাসনিক বিভাগের উদ্দেশ্যে করে বলেন ধর্ষণ প্রতিরোধে আপনারা যদি কাজ করতে না পারেন, সাধারণ মানুষদের নিরাপত্তা দিতে না পারেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের দেশ কোথায় আজকে গিয়েছে। শুধু ফেসবুক, ইউটিউব, পেপার পত্রিকা, টিভি চ্যানেলগুলো খুললে যেন দেখা যায় কোথায় কোন মায়ের কোল খালি হয়ে গেলো, কোথায় কোন মা, বাবার, আদরের কন্যা সন্তানটি বুক ধর্ষণ হচ্ছে, খবর শুনে পুরো পরিবার ভেঙ্গে পড়তেছে মেয়ের চিন্তায়। তাই আমাদের দেশ শোষন করে যাচ্ছে ধর্ষণ নামে এই চিত্রটি এটি দ্রুত সমাধান করতে হবে। আর বাংলাদেশের আইন অনুযায়ী ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে যেন আর কেউ ধর্ষণ করতে গেলে দশবার চিন্তা করে নিজের বিবেকের সাথে। এমনটি বলতেছেন মানববন্ধনকারী শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা, চৌরঙ্গী মোর নীলফামারী।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.