
আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।’
তিনি লেখেন, ‘এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।’
পোস্টের শেষে বিরোধীদলীয় নেতা লেখেন, ‘সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’
উল্লেখ্য, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠলেও দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, সেখানে বোমা নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। আগুনে একটি ছাগল পুড়ে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।