প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২২, ২:৫৩ পি.এম
পঙ্গুত্বের সুযোগ নিয়ে ইয়াবা কারবার, অবশেষে আটক

নিজস্ব প্রতিবেদক // অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন রানা হাওলাদার (২৬) নামে এক মাদক কারবারি। আটকের সময় তার হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে সংযুক্ত প্লাস্টিকের কৃত্রিম হাতের ভেতর থেকে ১৫৫ পিস সাদা রংঙের ইয়াবা উদ্ধার করে পুলিশ।
বুধবার (২৬ অক্টোবর) সকালে তেজগাঁও পুলিশের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।
এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ. এম আজিমুল হক জানান, হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে সংযুক্ত প্লাস্টিকের কৃত্রিম হাতের ভেতরের ফাঁকা অংশে ইয়াবা বহন করতেন রানা। গত ৭-৮ বছর ধরে ইয়াবা কারবার চালিয়ে যাওয়া এই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.