প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৪:৫৫ পি.এম
‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’

নিজস্ব প্রতিবেদক // বরিশালে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি নিয়ে জরুরি সভা বরিশাল শহরকে আরও পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল নগর ভবনের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে সভায় কর্মসূচির সুষ্ঠু পরিচালনা ও সার্বিক মনিটরিং নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রধানত নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, ড্রেনেজ ব্যবস্থা সচল ও পরিষ্কার রাখা এবং সর্বসাধারণের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত জরুরি সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার ও প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে কর্মসূচি সফল করার লক্ষ্যে নিজ নিজ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.