স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার কাউনিয়া থানা দিন ৯ নং পলাশপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর 2 টার সময় রসুলপুর হিজড়াদের খানকার পিছনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের নাম জনি সরদার ও মাসুদ সরদার তারা উভয়ই মৃত মুনসুর সরদারের ছেলে। আহত জনি ও মাসুদকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত মাসুদ জানান বহুদিন যাবত তার মা ফিরোজা বেগমের বাসার পাশে জসিম গংরা রমরমা মাদক ব্যবসা করে আসছিল, এতে বাধা দেওয়ায় ফিরোজা বেগমকে মারদোর ও গাল মন্ধ করে, পরে জনি ও মাসুদ তার মায়ের হয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে এ নিয়ে উভরের ভিতরে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জসিম,কমলা,নাসির,খুকু,সোহাগী,কোরবান,জুলি,রুপা,আকাশ ও দিদো মিলে হত্যার উদ্দেশ্যে রান্দা,রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় জনির গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও মাসুদের গলায় থাকা একটি রুপার চেইন, হাতের রুপার ব্যাচ ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।