
নিহত তুহিন চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের আবুল বাসারের ছেলে, ফারাবি শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মো. ইউনুছের ছেলে ও সাদ্দাম তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মো. সুমনের ছেলে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পৃথক এলাকা থেকে তিনটি শিশুকে নিয়ে আসা হয়েছে। সবাই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আমরা কাউকেই জীবিত অবস্থায় পাইনি। স্বজনরা নিহত শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।