
গোল ডটকম সূত্রে জানা গেছে, বার্সেলোনার উইঙ্গারের সঙ্গে ব্যক্তিগত শর্তাদি নিয়ে সমস্যার সমাধানও করে ফেলেছে পিএসজি। ৫ কোটি ইউরো রিলিজ ক্লজ কার্যকর করে দেম্বেলেকে কিনে নেওয়ার একেবারে কাছাকাছি পৌঁছেছে তারা।
বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ফরাসি তারকার এই দলবদলের খবর প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরই মধ্যে লিওনেল মেসিকে হারিয়েছে পিএসজি। তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেও বিদায় নেওয়ার পথে। আক্রমণভাগ শক্তিশালী করতে পিএসজি এই মৌসুমে মার্কো আসেনসিও ও লি ক্যাং-ইনকে চুক্তি করেছে। এবার তাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন দেম্বেলে।