নিউজ ডেস্ক ।।
বরিশাল নগরীর পুলিশ লাইন এলাকায় আজ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল করায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয় এবং দখলকৃত ফুটপাত মুক্ত করা হয়।
এছাড়া ট্রেড লাইসেন্স না থাকায় অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানকে একই আইনের ৯২(৩) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় আগামী ৭ দিনের মধ্যে নবায়ন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্টে মোট ২টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।