প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৪:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৪, ৩:১৩ পি.এম
পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান

অনলাইন ডেস্ক // পোস্টিংয়ের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ শনিবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.