
আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
খলিলুর রহমান বলেন, ‘ব্রিকসে “প্রধানমন্ত্রী”কে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে “চেয়ারপাসন অব বিমসটেক”কে। এই পার্থক্যটা আপনারা বোঝবার চেষ্টা করেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিটি আমাদের সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল, সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণ একটি আছে, সেটা আমরা দেখব।’
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বৈঠকে আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।’
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে হতে যাচ্ছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সেখানে আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া আরেক আমন্ত্রণপত্রে বাংলাদেশের সরকারপ্রধানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।