নিজস্ব প্রতিবেদক // গোপালগঞ্জে প্রেমিকের কাছ থেকে প্রেমে প্রতারিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নাবিলা আফরিন (১৮) নামে এক কলেজছাত্রী। বুধবার (০৮ মার্চ) রাতে সদর উপজেলার পাইককান্দি ইউনিযনের ঘোড়াদাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
নাবিলা আফরিন ঘোড়াদাইড় গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তিনি গোপালগঞ্জ শহরের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী।
ছাত্রীর মামা জামাল শেখ জানান, আমার ভাগ্নির সাথে সদর উপজেলার কেকানিয়া গ্রামের রফিক তালুকদারের ছেলে ইসরাফিল তালুকদারের (২৫) সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে প্রেমে ভাটা পড়লে ওই ছাত্রী ইস্রাফিলকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ইসরাফিল বিয়ে করতে অস্বীকার করলে অভিমান করে নাবিলা আফরিন নিজ ঘরের আড়ার সাথে ওড়না গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
স্বজনরা উদ্ধার করে তাকে গোপালগঞ্জে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
