
শনিবার (৪ নভেম্বর) মিরপুর শেরে-এ বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ৮২ রানের লক্ষ্য ১৫১ বল বাকি থাকতেই সহজেই তুলে নেয় সফরকারীরা।
৮২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই দেখে শুনে শুরু করে পাকিস্তান নারীরা। তবে দলীয় ১৮ রানে ফিরে যান ওপেনার শাদাব শামস। এরপর সিদরা আমিনকে ফিরিয়ে আবারো পাক শিবিরে আঘাত হানে টাইগাররা। পরে দলীয় ২৭ রানে ফিরে যান আরেক ব্যাটার বিসমাহ মারুফ।
দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লে দলের হাল ধরেন অধিনায়ক নিধা দার। তবে সে চাপকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি পাকিস্তান অধিনায়ক নিধা। আলিয়া রিয়াজকে নিয়ে জয়ের বন্দরে নোঙর করতে থাকতে তিনি। অবশ্য আলিয়া দলের জয় ১২ রান দূরে থাকা অবস্থায় বিদায় নেন। পরে বাকি কাজ সারেন নিধা, ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই অধিনায়ক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছের নাহিদা আক্তার। এছাড়া ১টি উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন।
এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল মোটে ৮১ রান।