জেলা প্রতিনিধি, ঝালকাঠি //ঝালকাঠির রাজাপুরে হাঁসে বীজ খাওয়াকে কেন্দ্র করে বড় ভাই মো. মজিবুর হাওলাদার (৬০) এর কান ও পায়ের রগ কাটল তার আপন ছোট ভাই হাবিব হাওলাদার।
সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার পশ্চিম বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মজিবুর হাওলাদার ওই এলাকার মৃত পবন আলী হাওলাদারের ছেলে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) পুলক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাদের বাড়ীর সামনে কবরস্থানের কাছে একটি জমিতে হাঁস পড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের কথাকাটাকাটির এক পর্যায়ে মুজিবুরকে দাও দিয়ে মাথায় কোপ দিলে মাথার বাম লেগে বাম পাশের কান পুরোটা কেটে যায় এছাড়াও ডান পায়ের হাটুর নিচে রগ কেটে যায়। তাকে পরিবার ও স্থানীয় লোকজন উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে । অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
