প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৩:৫৪ পি.এম
বরিশালে আইনজীবীদের আদালত বর্জন

নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন মঞ্জুর করায় বরিশাল চিফ মেট্রোপলিটন ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে এ কর্মসূচি পালন করেন আইনজীবীরা। ফলে ভোগান্তিতে পড়তে দেখা গেছে সাধারণ বিচার প্রার্থীদের।
অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, 'যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্ন আদালত থেকে জামিন দেয়া হচ্ছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আসলেন এবং জামিন পেয়ে চলে গেলেন, যেন তার অপেক্ষাতে ছিলেন তারা।
এর সুষ্ঠু সুরাহা না হওয়া অব্দি আইনজীবীদের এই বর্জন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে আইনজীবীরা আদালত বর্জন করায় দুর্ভোগের শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। তারা জানান, যে সমস্যার কারণে বিচার কার্যক্রমে বিঘ্ন ঘটছে, সরকার সেটি যেন দ্রুত সমাধানের উদ্যোগ নেয়।
এর আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ। মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.