নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুনের নেতৃত্বে নগরীতে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নগরীর রাখার বাবুর পুকুর এলাকা থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি সদর রোড, কাকলীর মোড় ও জিলা স্কুলসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলস পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর কর্মসূচিতে অংশ নেন ছাত্রদল নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এর আগে র্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুন। তার নেতৃত্বে শত শত ছাত্রদল নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন। এ সময় ভোট দিব কিসে, ধানের শীসে
তারেক রহমানের ৩১ তারিখের আগমন-শুভেচ্ছা স্বাগতম,
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক
স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর রাজপথ।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুন বলেন,
বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করেছেন। আজকের তরুণ সমাজকে সেই আদর্শ ধারণ করেই রাজপথে নামতে হবে। আগামী দিনে একটি সন্ত্রাসমুক্ত, গণতান্ত্রিক ও ভোটাধিকার নিশ্চিত বাংলাদেশ গড়তে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন,
তারুণ্যের শক্তিই বিএনপির সবচেয়ে বড় শক্তি। প্রথম ভোট থেকে শুরু করে প্রতিটি ভোট ধানের শীষে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।
নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশের ভবিষ্যৎ রক্ষায় ছাত্রদল আগামী দিনগুলোতেও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে সক্রিয় থাকবে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।