নিজস্ব প্রতিবেদক ।।
দেশজুড়ে চলছে জ্বালানী তেলের হা হা কার। এরই মধ্যে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে গড়ে তোলেন অবৈধ মজুদকরণ সিন্ডিকেট। অতিরিক্ত মুনাফালোভীরা অবৈধভাবে জ্বালানী তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরী করে চলেছেন। তবে এতসব অতি মুনাফালোভীদের ভিড়ে কিছু নির্লোভ ব্যাক্তি আছেন। যারা সমাজে, দেশে নিজেদেরকে ভিন্নআঙ্গিকে পরিচয় করিয়েছেন। এসব সন্মানিত ব্যবসায়ীদের মধ্যে বরিশালের জ্বালানী তেলের ডিলার আলাউদ্দীন আলো অন্যতম। আলাউদ্দিন আলো বরিশালে স্বনামধন্য একজন জ্বালানী তেল ব্যবসায়ী। তিনি যমুনা ও পদ্মা অয়েল লিমিটেড এর ডিলার এবং মেসার্স মিশু এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী।
সারাদেশের ন্যায় বরিশালেও যখন জ্বালানী তেল পাওয়া নিয়ে হা হা কার চলছে তখনই আলাউদ্দিন আলো সুষ্ঠুভাবে জ্বালানী তেল বিপননে এক অভিনব পন্থা গ্রহণ করেন। তার এ কাজের জন্য তিনি ইতিমধ্যেই ব্যবসায়ীক অঙ্গণে প্রশোংসিত হয়ে উঠেছেন। প্রকৃত সুবিধাভোগীদের মাঝে জ্বালানী সরবারহের জন্য তিনি নগরীর লঞ্চঘাটের অভ্যন্তরে উন্মুক্ত স্থানে আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে প্রতিদিন বেলা ১২ টা থেকে নিজস্ব পরিবহনে জ্বালানী তেল এনে প্রকাশ্যে সৃশৃঙ্খলভাবে তার লাইসেন্স অনুযায়ী প্রাপ্ত জ্বালানী তেল প্রকৃত ব্যবসায়ীদের মাঝে সরবারহ করেন। প্রকৃত লাইসেন্সধারী ব্যবসায়ীরা তার এ কর্মকান্ডে সন্তুষ্ট প্রকাশ করেন। তারা দাবী করেন আলাউদ্দিন আলোর মত দেশের সব জ্বালানী তেলের ডিলারগণ যদি তেল বিপনন করতো তাহলে অন্তত ভোগান্তি হতো না আর কৃতিম জ্বালানী সংকটও তৈরী হতোনা।
জ্বালানি তেল নিতে আসা ব্যবসায়ী নুরুন নবি বলেন, আমরা ব্যবসায়ীরা আলাউদ্দিন আলো ভাইয়ের থেকে সুষ্ঠুভাবে কোন প্রকার ভোগান্তি ছাড়াই জ্বালানী নিতে পারছি। তিনি প্রকাশ্য দিবালকে পুলিশের উপস্থিতিতে জ্বালানি তেন বিপনন করছেন। তার এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
জ্বালানী তেল নিতে আসা আরেক ব্যসায়ী কবির বলেন, আমরা চাহিদামত জ্বালানি তেল পাচ্ছিনা। তবে যেটুকু আমরা পাচ্ছি তা আলো ভাইয়ের সততা আর তার উদ্যোগের কারনেই পাচ্ছি। কোন দালাল বা অবৈধ সিন্ডিকেটের দৌরাত্ম থামিয়ে আলো ভাই আমাদের সকলের কাগজপত্র চেক করে স্লিপের মাধ্যমে জ্বালানি তেল দিচ্ছেন। যে কারনে অবৈধ মুনাফালোভীরা লাভবান হতে পারছেন না। আমরা আলো ভাইকে ধন্যবাদ জানাই। তিনি সত্যিই প্রশংসার দাবিদার।
এখানে দায়িত্ব পালন করতে আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, সংকটময় মুহূর্তে জ্বালানী বিপননে আলাউদ্দিন আলো ভাল উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা আইনশৃঙ্খলা পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের চেষ্টা করছি।
এ ব্যাপারে আলাউদ্দিন আলো বলেন, বর্তমানে জ্বালানী তেল নিয়ে দেশ সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। আমি জ্বালানী তেল বিপননে সকলের আস্থা অর্জনের চেষ্টা করছি। আর একারনেই প্রকাশ্যে সুশৃঙ্খলভাবে আমার লাইসেন্স অনুযায়ী প্রাপ্ত জ্বালানী বিপননে এ উদ্যোগ গ্রহণ করেছি। আমি আমার ২টি লাইসেন্সের নিয়মানুযায়ী শর্তসাপেক্ষে প্রায় ৪৫ হাজার লিটার জ্বালানি তেল মজুদের এখতিয়ার রাখি। কিন্তু এই ক্রান্তিকালে আমি একলিটার জ্বালানি তেলও মজুদ করিনি। আমি লাইসেন্সের নিয়মানুযায়ী যেপরিমান জ্বালানি তেল পাচ্ছি তা স্বচ্ছতার সহিত প্রতিদিনই ব্যবসায়ীদের মাঝে কাগজপত্র যাচাই করে বিপনন করে আসছি। ভবিষ্যতেও আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।