1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে তিন মাদক ব্যবসায়ী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে তিন মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।  বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২৮৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৯৬৫ টাকাও উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, কাউনিয়া থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ভাটিখানা এলাকায় অভিযান চালায়। এ সময় অঞ্জন মজুমদারের ছেলে দূর্জয় মজুমদার (১৯)-কে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে দূর্জয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৭টার দিকে আমানতগঞ্জ নিউ ভাটিখানা রোড এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সৈজদ্দিন হাওলাদারের ছেলে মো. রমজান হাওলাদার (২৪)-কে ৪৩ পিস এবং শাহানা আক্তার (১৯) নামে এক তরুণীকে ১৯৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের কাছে ‘কৃষ্ণসুন্দরী’ নামে পরিচিত শাহানার কাছ থেকেই উদ্ধার করা হয় সর্বাধিক ইয়াবা।

 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, অভিযানের সময় শাহানার স্বামী শাহাদাত কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

তিনি আরও জানান, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে কাউনিয়া থানা পুলিশ গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। মাদক, চাঁদাবাজি, ছিনতাইসহ যেকোনো অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews