নিজস্ব প্রতিবেদক // বরিশাল রেঞ্জ পুলিশের নবনিযুক্ত ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দারের সঙ্গে বরিশালের গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন । এ সময় নবাগত রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা'র কথা মনোযোগ দিয়ে শোনেন । বরিশাল রেঞ্জের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, মাদকের বিস্তার ও রোধ, সর্বসাধারণের সার্বিক নিরাপত্তা, সাম্প্রতিক ছিনতাই, চুরি, ডাকাতি বেড়ে যাওয়া সহ পুলিশের কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করা হয় । মতবিনিময় সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকা'র প্রতিনিধিরা বরিশাল অঞ্চলের সাম্প্রতিক আইনশৃঙ্খলার অবনতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের বাস্তবচিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন । পাশাপাশি পুলিশের কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। নবনিযুক্ত রেঞ্জ ডিআইজি সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য ও পরামর্শ সম্পর্কে তার বক্তব্যে বলেন, "আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের আচরণ বিধি'র উন্নতি সাধনে সব ধরনের পদক্ষেপ, প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।"
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।