প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৬:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২২, ৩:৩৬ পি.এম
বরিশালে প্রথমবারের মতো সার্বজনীন গণেশ পূজা অনুষ্ঠিত
![]()
খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি // বরিশালে প্রথম বারের মতো সার্বজনীন গণেশ পূজা উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর কাউনিয়া প্রধান সড়কের শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরে এই পূজার আয়োজন করা হয়।
বুধবার (৩১ আগস্ট) দুপুর ১২ টায় পূজা শুরু হয়ে যজ্ঞানুষ্ঠান, আরতি ও পুষ্পাঞ্জলী শেষে মন্দিরে প্রসাদ বিতরণ হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় আরতি অনুষ্ঠানের।
শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির কমিটির সভাপতি পার্থ সাহা জানান, বরিশালে সাবর্জনীনভাবে গণেশ পূজার আয়োজন এই প্রথম। পূজা অনুষ্ঠানে বিশ্ব শান্তি কামনায় আরাধনা করা হয়।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.