প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ৪:২৭ পি.এম
বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক // ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দরের বটতলা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় জাহানারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের সেকান্দর আলী হাওলাদারের স্ত্রী।
তিনি শিকারপুর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী গ্রামের তার মেয়ে বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের জয়শ্রী বটতলা নামক স্থানে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হয়। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে উপজেলা হাসপাতালে ও রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.