
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনারের দিকনির্দেশনায় কাউনিয়া থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুটি অভিযানে মোট ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও একজন আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কাউনিয়া থানার বিসিসি ৪ নম্বর ওয়ার্ডের ভাটিখানা পান্থ সড়কের উত্তর পাশে অবস্থিত মেসার্স শাহিনা ফ্যাশন অ্যান্ড স্টেশনারি নামের একটি বন্ধ দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ দূর্জয় মজুমদার (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ভাটিখানা এলাকার অঞ্জন মজুমদারের ছেলে।
এরপর একই দিন রাত ৭টা ৩৫ মিনিটে কাউনিয়া থানার বিসিসি ৪ নম্বর ওয়ার্ডের আমানতগঞ্জ নিউ ভাটিখানা রোড এলাকায় হাজী মোশারেফ হোসেনের বাড়ির একটি ভাড়া বাসায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। ওই বাসাটি গ্রেফতারকৃত মোসা. শাহানা ও তার স্বামী পলাতক আসামি শাহাদাত হোসেনের বসতঘর বলে জানা গেছে।
অভিযানে মো. রমজান হাওলাদার (২৪) নামে এক যুবকের প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি ভাটিখানা এলাকার মৃত সৈজদ্দিন হাওলাদারের ছেলে।
একই ঘটনায় মোসা. শাহানা (১৯) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৯৬ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়েছে। শাহানা কাউনিয়া এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী।
এ ঘটনায় শাহানার স্বামী শাহাদাত হোসেন (২০) পলাতক রয়েছেন। তিনি কাউনিয়া এলাকার সেলিম চকিদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।