
বরিশাল প্রতিনিধি // বরিশাল নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নবাগত ওসি মো. মনিরুল ইসলামের যোগদানের পর মাত্র ৪০ দিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ পাঁচ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র। এছাড়া সামারি ট্রায়ালের মাধ্যমে অপরাধীদের দ্রুত সাজা নিশ্চিত করায় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী।
নগরীকে নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ কমিশনার মহোদয়ের দিকনির্দেশনায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।" মো. মনিরুল ইসলাম ওসি কোতোয়ালি মডেল থানা।