
বরিশাল প্রতিনিধি:
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি নাসিমা বেগমকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সুমন কুমার আইচের নেতৃত্বে বিএমপির একটি বিশেষ টিম রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই মামলার প্রধান আসামি নাসিমা বেগম আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারের পর নাসিমা বেগমের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।