নিজস্ব প্রতিবেদক // জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজীরহাট) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আবু আল রায়হান।
জুলাই অভ্যুত্থানের সময় বরিশালের রাজপথ ও আদালতে সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখা এই আইনজীবী দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। তিনি পাতারহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য। আমি রাজনীতি করতে আসিনি, আমি মানুষের পাশে দাঁড়াতে এসেছি। দল নয়, জনগণের হয়ে কথা বলাই আমার ব্রত।
ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনা:
তিনি দলীয় প্রভাবের বাইরে থেকে জনগণের প্রতিনিধি হিসেবে নিজেকে প্রমাণ করতে চান। এখন সময় বলবে—জনগণ তাকে কতটা সমর্থন জানাবে।বরিশাল অঞ্চলের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষাই তার মূল অঙ্গীকার বলে জানান অ্যাডভোকেট আবু আল রায়হান।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।