
আজ সোমবার দুপুর ২টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়ার বিজিবি চৌকিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, ‘মিয়ানমারের কোনো নাগরিককে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে আগের তুলনায় জনবল বাড়িয়ে পাহারা জোরদার করা হয়েছে। ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার লোকজনের সঙ্গে আমরা মিটিং করেছি। মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।’
এদিকে দুই প্রায় দুই মাস ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু এলাকায় ওপারে গোলাগুলি চলছে। কয়েক দিন পর পর এবং মাঝে মাঝে টানা কয়েকদিন গোলাগুলির শব্দ শোনা যায়। এর ফলে সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। আজ বিজিবির মহাপরিচালক পরিদর্শনে আসার আগেও টেকনাফ-তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে নিয়েছেন সীমান্তের বাসিন্দারা।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।