
নিউজ ডেস্ক // বরিশাল শিল্পকলা একাডেমীতে ২১ তারিখ শনিবার এক জমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল মহানগর শাখার মানবাধিকার সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
সভাপতিত্ত করেন বরিশাল মহানগর মানবাধিকার কমিশন এর সভাপতি মোঃ আবু মাসুম ফয়সাল। অনুষ্ঠান উদ্ভোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর গভর্নর মাহামুদুল হক খান মামুন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আক্তাররুজ্জামান বাবুল, কাজী আল মামুন, আনোয়ার ফরাজি, মোস্তাক আহমেদ ভুইয়া, আজমুল হক, গোলাম কিবরিয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা দেশ বিদেশের মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন চিত্র তুলে ধরে তা প্রতিহত ও সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সকলের মাঝে গেঞ্জি, ব্যাগ ও দুপুরের খাওয়াসহ সাষ্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।