রাসেল কবির // বরিশাল জেলার কাজিরহাট থানা লতা ইউনিয়নের বাংলাবাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে নভেম্বর রোজ শুক্রবার বিকেল ৪ ঘটিকায় শেরই বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। মেগা ফাইনাল খেলায় দুইটি দল অংশগ্রহণ করেন ব্রাদারস ইউনাইটেড ও খান রাইটার্স। একটি দলে ৬ জন করে খেলোয়াড় নির্ধারিত ৪০ মিনিটে খেলা শেষ হয়। এতে খান রাইটার দল ৬ টি গোল করে এবং ব্রাদার্স ইউনাইটেড ১ টি গোল করেন। খেলায় ধারাভাষ্য ছিলেন জননন্দিত খন্দকার ইলিয়াস শাহ। উক্ত খেলার মাঠ পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি (বা ফু ফে র) রুবেল হোসেন ও সহকারি মুরাদ হোসেন এবং আমিরুল ইসলাম। বাংলাবাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল খেলার সভাপতিত্ব করেন খেলা প্রেমিক ও বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ ও দানবীর কাজিরহাট থানা ২ নং লতা ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রদল ও যুবদল নেতা কাজিরহাট থানা মোঃ কামাল কামাল হাওলাদার। মেগা ফাইনাল ফুটবল খেলা শেরই বাংলা স্পোর্টিং ক্লাবের সৌজন্যে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সালাহউদ্দিন পিপলু সাবেক আহবায়ক বরিশাল উত্তর জেলা যুবদল ও সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বরিশাল। খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল আহসান সদস্য সচিব বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সদস্য সচিব আল আমিন মৃধা। মোহাম্মদ খান ফয়সাল, কাজিরহাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেল কবির, নাঈমুল ইসলাম তুহিন, ফখরুল ইসলাম সোহেল, মাহমুদ খান, মাসুদ রানা, জাহিদুল ইসলাম প্রিন্স, শাহাদাত হোসেন সোহাগ, জুবায়ের মাহমুদ, জিহাদুল ইসলাম সিয়াম, কাজী জসীম উদ্দীন, নাসির উদ্দিন নসু।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।