প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৩:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ৩:০৩ পি.এম
বাকেরগঞ্জের মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল // বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের প্রফুল্ল বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়নের ৪০ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন প্রফুল্ল বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রফুল্ল কুমার দাস, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফুল্ল বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ কুমার দাস।
অনুষ্ঠানে পিটি, জাতীয় সংগীত, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, শপথ বাক্য পাঠ, মশাল দৌড়,স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ সহ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ০৭ জন মৃত মুক্তিযোদ্ধার পরিবারের মধ্যে উপহার প্রদান সহ ৪০ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে জায়নামাজ, প্লেট, শীত বস্ত্র উপহার সামগ্রী তুলে দেন প্রফুল্ল বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ কুমার দাস।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.