জুবায়ের ইসলাম চৌধুরী // দেশের প্রতিটি জেলা-উপজেলার ন্যায় বাকেরগঞ্জেও শুরু হয়েছে ইসলামী ব্যাংক গ্রাহক সেবা মাস। এরই ধারাবাহিকতায় গতকাল ২৩ সেপ্টেম্বর রোজ সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএল সি কর্তৃক "গ্রাহক সেবা মাস" উপলক্ষে কলসকাঠী ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাকেরগঞ্জ শাখার আওতাধীন কলসকাঠী ইউনিয়নে এজেন্ট আউটলেটে গ্রাহক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক অপারেশন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উক্ত সভায় সভাপতিত্ব করেন রনি ব্রিকস এর সত্তাধিকারী সৈয়দ কবির আহমেদ।
সিনিয়ন অফিসার মোঃ মাসুদ হোসেন এর সঞ্চালনায় গ্রাহক সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ইসলামী ব্যাংকের সদস্য হিসেবে আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ইসলামী ব্যাংক ইতোমধ্যে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, এই সেবার মান আরও উন্নত করতে উচ্চপর্যায় থেকে কাজ করা হচ্ছে। আমরা আশা করি ব্যাংকিং জগতে সেবা নিশ্চিত করে ইসলামী ব্যাংক দেশের শীর্ষ স্থানে চলে আসবে। যারা এই প্রতিষ্ঠানে গ্রাহক আছেন এবং যারা আসবেন সবাইকে জানাই অভিনন্দন।