মোঃ মেহেদী হাসান সুমন,ভোলা।।
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যে ভোলা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ভোলা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় এর সামন চালক, পরিবহন মালিক, পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীসহ সড়ক পরিবহন ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের উপস্থিতিতে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য রোড-শো অনুষ্ঠিত হয়। রোড-শো পরবর্তী ভোলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে একটি স্বতঃস্ফূর্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ শামীম জেলা প্রশাসক উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির কমকর্তা সিএনজি মালিক সমিতির কমকর্তা নিরাপদ সড়ক চাই এর কমকর্তা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিআরটি এর ভোলা সার্কেল এর সহকারী খালেদ মাহমুদ, আবু পলাশ মোটরযান পরিদর্শক বিআরটি ভোলা সার্কলে।
অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা আরও জোরদারকরণে সড়ক সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের গুরুত্ব এবং কর্তব্য সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে ভোলা চার জন নির্বাচিত দক্ষ চালক-কে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।