নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। বুধবার (১৮ নভেম্বর) ওয়ার্ড কার্যালয়ে এ-নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফিরোজ আহমেদ, সংরক্ষিত (২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড) নারী কাউন্সিলর মোসা. সেলিনা বেগম, ওয়ার্ড সচিব এস এম জাকির, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন এবং ২৪ নং ওয়ার্ড মহিলাদলের সভাপতি নাইমা সুলতানাসহ তথ্য সংগ্রহে মনোনীত সুপারভাইজার ও সংগ্রহকারী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা, সঠিক তথ্য যাচাই-বাছাই ও সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া তথ্য সংগ্রহ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে সভায় আলোচনা করা হয়।