প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৫, ৩:৩৪ পি.এম
বুড়ি তিস্তা নদীরক্ষা বাঁধ এখন বালুবাহি জাম ট্রাকের দখলে

নীলফামারী প্রতিনিধি // নীলফামারী জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে বুড়ি তিস্তা নদীরক্ষা বাঁধ ধ্বংসের দ্বার প্রান্তে। যেখানে কিছুদিন গত হল নদীর দুই বাঁধ সংস্কার করা হয় সাধারণ মানুষের চলাচলের জন্য। কিন্তু সেই বুড়ি তিস্তা নদীর দুই ধার বাঁধ যেন এখন হয়ে গেছে বালুবাহী জাম ট্রাকের দখলে, যেখানে দেখা যায় দশ চাকার ট্রাক, অবৈধ ট্রাক্টর টলি, কিন্তু সাধারণ মানুষদের চলাচলে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে সেই রাস্তায়। সচেতন মহল বলতেছেন যে কোন মুহূর্তে বাঁধগুলো ধসে যেতে পারে কারণ বাঁধ সংস্কার করা হয়েছে বালু মাটি দিয়ে। কিন্তু কিছুদিন গত সময় ধরে যেভাবে চলাচল শুরু করেছে মালবাহী গাড়ি এ যেন বিশ্বরোড পেয়েছে বালুবাহী গাড়ি ওয়ালারা। এ বিষয়ে এলাকাবাসীসহ সাধারণ মানুষেরা বলতেছে সামনে বর্ষাকাল যদি এই মুহূর্তে এসব অবৈধ গাড়ী বন্ধ করা না যায় তাহলে বুড়ি তিস্তা নদীর আশেপাশে যে মানুষ বসবাস করে তাদের অনেক প্রকার ভোগান্তিতে থাকতে হবে। এবং এ বিষয়ে কথা হয় নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলামের সাথে মুঠো ফোনে তিনি বলেন আমরা বালু ডাক দিয়েছি তাই বলি তারা এভাবে নিয়ে যেতে পারে না সরকারি সম্পদ ধ্বংস করে দিয়ে অবশ্যই আমরা জানিয়েছেন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.