প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৭:০৭ পি.এম
বেতাগীতে ব্যবসায়ীকে কুপিয়ে যখমের অভিযোগ

স্টাফ রিপোর্টার // বরগুনা জেলার বেতাগী থানাধীন ছোট কেওড়াবুনিয়া গ্রামে জমিজমা বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে চৌকিদার বাড়ির দক্ষিণ পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ সবুজ জোমাদ্দার (৩৮) দক্ষিণ কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মালেক জোমাদ্দারের ছেলে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত সবুজের বোন জানান, ঘটনার আগের দিন শুভ জোমাদ্দার ও তার দলবল সবুজদের গাছ কেটে নিয়ে বালু দিয়ে ভরাট করে। এ বিষয়ে জানতে চাইতে ঘটনার দিন সকালে সবুজ তার চাচাতো ভাই শুভর কাছে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোঃ শুভ জোমাদ্দার, মোঃ সোহেল জোমাদ্দার ও হৃদয় হাওলাদারসহ আরও ২/৩ জন মিলে হত্যার উদ্দেশ্যে রামদা, রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে আহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.