নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে ভাইয়ের সাথে অভিমান করে সাদিয়া আক্তার নামে এক দশম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে চৌদ্দগ্রাম পৌরসভাধীন বৈদ্দেরখীল গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে ও চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সাদিয়া শুক্রবার রাত ১১টার দিকে পরিবারের সাথে অভিমান করে নিজের রুমে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁছিয়ে সিলিং ফ্যানের হুকের সাথে ঝুলে আত্মহত্যা করে। শনিবার সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় সাদিয়াকে দেখতে পেয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতের মায়ের সাথে কথা বলে থানায় অপমৃত্যর মামলা দায়ের করা হয়েছে।
