মাসুম সিকদার ।। ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন জাঙ্গালিয়া গ্রামে ভাড়াটিয়া কে বাসার ভিতরে ডেকে নিয়ে আটকে রেখে মারদোর করছে বাড়িওয়ালা ও তার লোকজন। মঙ্গলবার (৩১ মার্চ ) সকাল আনুমানিক ৯ টার সময় নগরীর গেস্টারবিন এলাকায় আদর্শ সড়কের কালাম মিয়ার ঘরের ভিতরে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ মাসুদ হাওলাদার (৩০) হলেন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার মোঃ সালাম হাওলাদারের ছেলে। আহত মোঃ মাসুদ হাওলাদার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত মোঃ মাসুদ হাওলাদার জানান ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে কালাম মিয়ার দোকান সহ ঘর ৩২০০ টাকা ভাড়ায় তার বাসায় ওঠেন। কিন্তু তার ১০ দিন পরেই কালাম মিয়া তাকে ঘর থেকে বের করে দিয়ে নতুন ভাড়াটিয়া উঠিয়ে দেন আর বলে তুই অ্যাডভান্স দিতে পারবি না আমার ঘরে ছেড়ে দেয় বলিয়া তার মাল জিনিস রাস্তায় বের করে দেয় পরে মাসুদ তার ছোট ভাইয়ের বাসায় কোনরকম কষ্ট করে থাকেন। ঘটনার দিন মাসুদকে কালাম মিয়া তার বাসায় ডেকে নিয়ে পুরো মাসের ভাড়া চায় তাতে মাসুদ বলে আপনি আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন ভাড়ার টাকা দিব কিসের এ নিয়ে উভয়ের ভিতর বাক বিতন্ডা হলে ক্ষিপ্ত হয়ে মোঃ কালাম মিয়া, মেয়ে জামাই সাইদুল ইসলাম মনা, মেয়ে স্বপ্না ও তার স্ত্রী সহ ২/৩ জন মিলে হত্যার উদ্দেশ্যে রড ও লাঠি সেটা দিয়ে এলো পাথাডি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ঘরের ভিতর আটকে রাখে। পরের মাসুদ কোনরকম জীবন নিয়ে তার বাসা থেকে পালিয়ে তার ভাইয়ের বাসায় আসলে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে কালাম মিয়া মেডিকেলে আসেন তার নাম কাটিয়ে দেয়ার জন্য এতে ব্যর্থ হলে মাসুদ এর ভাই ও মাকে ডেকে নিয়ে এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় গেলে তাদেরকেও প্রাণ নাসের হুমকি প্রদান করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।