
শুক্রবার (১ মে) সকালে এসে স্ত্রী এবং সন্তানদের নিয়ে এসে তিনি নিজে কাতল, কাজলি, বাতাসাসহ বিভিন্ন রকমের মাছ কিনেন।
এড্রিয়ান ফরিদপুর জেলার মেয়ে বিয়ে করে বাঙালি জামাতা হয়েছেন। এদিন তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে মাছ কিনেন।
এ বিষয়ে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান বলেন, ‘লন্ডনের নাগরিক এড্রিয়ান সাহেব বিভিন্ন সময় আমার ভিডিও দেখে থাকেন। আজ সকালে তিনি, তার স্ত্রী, দুই মেয়ে এবং শাশুড়িসহ আসছিলেন মাছ কিনতে। এ-সময় তাজা ২১ ও ১১ কেজি ওজনের দুটি কাতল এবং সাড়ে সাত কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ কেনেন। তাছাড়া নদীর চিংড়ি ও বাছা মাছ কেনেন। এদিন তিনি প্রায় ৫৬ হাজার টাকার মাছ কিনেছেন।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।