প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২২, ৫:০৬ পি.এম
ভেড়ামারায় ইউএনও-ওসিসহ ৩ কর্মকর্তার বদলি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি // কুষ্টিয়ার ভেড়ামারায় একসঙ্গে তিন প্রশাসনিক কর্মকর্তাকে আনুষ্ঠানিক বদলি করা হয়েছে। তারা হলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও একই থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান।
গত সোমবার ও আজ মঙ্গলবার সকালে তারা পৃথক পৃথক ভাবে ভেড়ামারা থেকে বিদায় নিয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে রওনা হয়েছেন।
জানা গেছে, সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত জেলা প্রশাসক পদে বগুড়ায় বদলি হয়েছেন ভেড়ামারার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাকে ঢাকায় বদলি করা হয়েছে। একই থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খানকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.