
আজ বুধবার দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেনা। তারা হলেন ভাঙ্গা উপজেলা হোগলাকান্দী গ্রামের শাহা বিশ্বাসের ছেলে মোহন বিশ্বাস ও রবি মাতুব্বরের ছেলে তায়েব মাতুব্বর।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি বাদীর প্রতিবেশী হওয়ার সুবাদে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালের ৮ আগস্ট বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ি থেকে বান্ধবীকে ঘুরতে বের হন। পথে ছিরু মোল্লার দোকানের সামনে থেকে বান্ধবী বাড়িতে চলে যান। ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা আসামী ভুক্তভোগীকে তার সঙ্গে যেতে বলেন। তিনি যেতে রাজি না হলে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে ভাঙ্গা চৌরাস্তার দিকে যান। চলন্ত মাইক্রোবাসের পেছনের সিটে নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে। পরে অপর আসামি তায়েব মাতুব্বরও তাকে ধর্ষণ করে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে খাড়াকান্দি মোবাইল টাওয়ারের কাছে নামিয়ে দিয়ে চলে যায়।
এ ঘটনা ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ভাঙ্গা থানা মামলা দায়ের করেন। ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. ইলিয়াস হোসেন তদন্ত করে দুজন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।