
বিল্ড ও স্কাই স্পোর্টস জার্মানি জানায়, সানে ও মানের মধ্যে ড্রেসিং রুমে হাতাহাতি হয়েছে। এমনকি একপর্যায়ে সানের মুখে ঘুষি বসিয়ে দেন মানে। তাতে সানের ঠোঁট কেটে রক্ত ঝরতে দেখা যায়।
মূলত তাদের ঝামেলা নাকি শুরু হয় মাঠ থেকেই। তখন তাদের তর্ক করতে দেখা গেছে। এর রেশ ম্যাচ শেষে বয়ে যায় ড্রেসিং রুমেও। তারা এতটেই রেগে গিয়েছিলেন যে, সতীর্থরা তাদেরকে থামাতে হয়েছিল।
সংবাদ মাধ্যম জানায়, মাঠে সানের কথা বলার ধরন নিয়ে অভিযোগ জানান মানে। তবে ম্যানচেস্টার থেকে মিউনিখে ফেরার পর বিমানবন্দর থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয় মানেকে। সানে ফেরেন টিম বাসেই।
যদিও বায়ার্ন মিউনিখ এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো বিবৃতি দেয়নি।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।