মুন্না খান ,ভ্রাম্যমান প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার প্রায় ৬ মাস সফলভাবে দায়িত্ব পালন শেষে আজ কর্মস্থল ত্যাগ করছেন। জাতীয় নির্বাচনের প্রাক্কালে যোগদান করে তিনি অত্যন্ত দক্ষতার সাথে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
যোগদানের পর গণমাধ্যমের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, তিনি মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে নিরলস কাজ করেছেন এবং এই অভিযানে ব্যাপক সফলতা অর্জন করেছেন। তথ্য আদান-প্রদানে সংবাদকর্মীদের সাথে তার আন্তরিক ও পেশাদার সম্পর্ক স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। গতকাল তার শেষ কর্মদিবসে মেহেন্দিগঞ্জের সাধারণ মানুষ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ তার ভবিষ্যৎ কর্মজীবনের শুভকামনা জানিয়েছেন।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।