মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রাতে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদী ও লক্ষ্মীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।