নিজস্ব প্রতিবেদক // আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন মিয়া।
নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে চলছে নানা আলোচনা। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম শিপন মিয়াকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হোক।
স্থানীয়দের মতে, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ৫ নম্বর সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এলাকাবাসীর প্রত্যাশা, তৃণমূলের মানুষের মতামত ও জনসমর্থনকে গুরুত্ব দিয়ে দলীয় মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী পরিস্থিতিই নির্ধারণ করবে চেয়ারম্যান পদে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন।