প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৯:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ৫:১৩ পি.এম
মেহেন্দীগঞ্জে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবোঝাই বলগেট ডুবি

নিজস্ব প্রতিবেদক // বরিশালের মেহেন্দীগঞ্জের মেঘনা নদীতে চরমোনাই মাহফিল শেষে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালু বোঝাই বলগেট ডুবির ঘটনা ঘটেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মেঘনা নদীর কালীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক।
তিনি জানান, দুপুরে চরমোনাই মাহফিল শেষে ঢাকাগামী সাব্বির খান-৩ লঞ্চটি ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেয়। এ সময় মেঘনার নদীর কালিগঞ্জ লঞ্চঘাট এলাকায় বালু বোঝাই এমডি মোল্লা ভাই ভাই নামে বলগেটটিকে ধাক্কা দেয়। বলগেটে থাকা ৪ স্টাফ নদীতে লাফ দেয়। তাদের উদ্ধার করে স্থানীয় জেলেরা। বলগেটটি বালু নিয়ে চাঁদপুর থেকে রওয়ানা দিয়েছিল।
এনামুল হক আরও জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যাত্রীবাহী লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে চলে গেছে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.